slider
সাড়ে ৬ হাজার টাকা বেতনে মানবেতর জীবন যাপন গ্রামপুলিশ

জয়পুরহাট প্রতিনিধিঃ স্থানীয় সরকার মন্ত্রণালয় অধিনস্থ ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলাকারী গ্রাম পুলিশ বাহিনীর চাকরী জাতীয় করণের দাবিতে জয়পুরহাটে র্যালী, মানববন্ধন, স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন ও স¦ারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ নাসের, সংগঠনের জেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ জেলার ৩২টি ইউনিয়নের গ্রাম পুলিশরা।
স্বারকলিপি প্রদানের সময় গ্রাম পুলিশরা বলেন, আমরা দিন রাত জনগনের নিরাপত্তায় নিয়োজিত অথছ আমাদের বেতন ভাতা সাড়ে ৬ হাজার টাকা। এ কারণে আমরা মানবেতর জীবন যাপন করছি।



