slider

জাপার সাবেক এমপি করিম উদ্দিন ভরসা আর নেই

রংপুর ব্যুরোঃ জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা (৮৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুরে মরহুমের ছোট ছেলে কামরুল ইসলাম ভরসা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবা কিছু দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। পারিবারিক বিরোধসহ বিভিন্ন জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ হয়নি।
করিম উদ্দিন ভরসা রংপুরের বিড়ি শিল্প নগরীখ্যাত কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফা, চেম্বার সভাপতি মোস্তফা সোহবার টিটু । তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ঞাপন করেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button