slider

র‍্যাব-৪ এর মাদকবিরোধী অভিযানে হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিকগঞ্জ : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন,চাঁদাবাজি, চুরি,ডাকাতি, ছিনতাই ও প্রতারক চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ইংরেজি ০৯/০৫/২০২২ তারিখ ১৮:১০ ঘটিকার সময় সিপিসি-৩, র‍্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন এর নেতৃত্বে ঢাকা জেলার ধামরাই থানাধীন উত্তর হাতকড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নিম্নোক্ত একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামির নাম ও ঠিকানাঃ
১। মোঃ জহিরুল ইসলাম (৩৪),পিতা-মোঃ তুলা মিয়া, গ্রাম- উত্তর হাতকোড়া , থানা- ধামরাই জেলা- ঢাকা ।
এ সময় ধৃত আসামীর নিকট হতে নিম্নোক্ত আলামতসমূহ উদ্ধার করা হয়-
১। ১৭গ্রাম হেরোইন, ২। মাদক বিক্রির টাকা- ২২,৬০০টাকা। ২। মাদক বিক্রির কাজে ব্যাবরিত মোবাইল -০৩ টি
গ্রেফতারকৃত আসামি জহিরুল একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। সে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ ধামরাই থানা সহ আশপাশ এলাকায় যুব সমাজের নিকট অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছে। এই তথ্য পাওয়ার পর সিপিসি-৩, র‍্যাব-৪ এর একটি গোয়েন্দা দল উক্ত আসামীকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে উপরে বর্ণিত ঘটনাস্থল হতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উপরোক্ত ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ধামরাই থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button