শহীদের রক্তে শপথ করে বাল্য বিবাহসহ সামাজিক সহিংসতা প্রতিরোধ করি

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “বেগম রোকেয়ার আদর্শের পথ ধরি, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ি, চেতনার মশাল ধরি,শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ করি” এইধরনের বিভিন্ন স্লোগান কে ধারণ করে আজ সকাল ১০.০০- ঘটিকা থেকে ১.০০ ঘটিকা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে মানিকগঞ্জ পৌরসভাধীন নবগ্রাম উচ্চ বিদ্যালয় ও বারসিক এর যৌথ আয়োজনে সামাজিক সহিংসতা প্রতিরোধসহ বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজ বিনির্মানে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বেগম রোকেয়া স্মরণে শিক্ষার্থীদের সাথে সৃজনশীল কর্মসূচি কুইজ ও বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব সালমা সুলতানা, সিনিয়র সহকারী শিক্ষক জনাব মো. আবুবকর সিদ্দিক, জনাব মো.আব্দুল হালিম, কর্মসূচির ধারনাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহায়ক হিসেবে কাজ করেন ঋতু রবি দাস। কুইজ ও বক্তৃতামালায় বিজয়ীরা হলেন তৌশিকা আক্তার ,সাথী আক্তার,অন্তরা আক্তার ,অনিক হোসেন,তাহমিনা আক্তার,রবিউল ইসলাম, মুনিয়া আক্তার, রিমি আক্তার প্রমুখ।
বক্তারা বলেন বেগম রোকেয়া আমাদের জাগরণের বাতিঘর,আলোর দিশারি, শহীদ বুদ্ধিজীবিরা আমাদের চেতনার মশাল। আমরা তাদের আদর্শের পথ ধরে সামাজিক সহিংসতা প্রতিরোধে করে বহুত্ববাদী সাংস্কৃতিক সমাজ বিনির্মানে অগ্রসর হবোই।




