Uncategorized

রাজারহাটে মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৫ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরবেলা রাজারহাট সদর ইউনিয়নের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হক।
এ সময়ে প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু ।
বনানী থানা আওয়ামী স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম বাদশার সহযোগিতায় সোসাইটির প্রধান উপদেষ্টা আ.খ.ম.আতাউর রহমান বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির প্রধান নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলাম বিদ্যুৎ, কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, চাষী আঃ ছালাম মাষ্টার, কুমোদ রঞ্জন সরকার, সন্তোষ কুমার রায়, পরেশ চন্দ্র রায়, বাবুরাম চন্দ্র অধিকারী, কাত্তিরাম চন্দ্র রায় ও জগদীশ চন্দ্র রায় প্রমূখ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button