Uncategorized
মুরাদনগরে ব্লাড ডোনার্স সোসাইটির বিনামূল্য রক্তের গ্রুপে নির্ণয় ক্যাম্পিইন

সংবাদদাতা, মুরাদনগর : মুরাদনগর উপজেলা ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে বিনামূল্য রক্তের গ্রুপে নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পিইনের আযোজন করা হয়।
২১নং বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আডোজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মুরাদনগর উপজেলা ব্লাড ডোনার্স সোসাইটির উপদেষ্টা মোঃ জাকির হোসেন মুন্সি। আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠিতা ও পরিচালক মোঃ মোশাররফ হোসেন( রাহাত), সভাপতি, এম.এ.কামাল, সহ- সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার (আশিক),সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহীম ও সানাউল্লার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ মেহেদি হাছার, সম্মানিত সদস্য, মোঃ সোহেল,মাওলানা শাহাদত হোসেন, মোঃ ফয়সাল আহম্মেদ।
ক্যাম্পেইনে বিনামুল্যে ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ।




