sliderস্থানিয়

বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা ক্রিয়া সংস্থা’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাঘাইছড়ি উপজেলা একাদশ বনাম মাটিরাঙ্গা উপজেলা গোমতী ফুটবল একাডেমি’র মধ্যে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রভাষক কামাল হোসেন মীর, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী,

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মারিশ্যা ইউপি চেয়ারম্যান আপন চাকমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অতিথিবৃন্দ বলেন, উভয় দল ভালো খেলা উপহার দিয়েছে, সুন্দর খেলা উপহার দেওয়ায় সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান। অতিথিবৃন্দ আরো বলেন “এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত ভাবে হলে যুবসমাজ মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের মাধ্যমে বিকশিত হবে। এর মাধ্যমে আগামীতে একটি গঠনমূলক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হবে। ভবিষ্যতেও এরকম খেলার আয়োজন করার জন্য আহ্বান জানান।”

উক্ত খেলায় বাঘাইছড়ি উপজেলা ফুটবল একাদশ ও মাটিরাঙ্গা উপজেলা গোমতী ফুটবল একাডেমি ২-২ গোলে সমতায় থেকে খেলা শেষ করে। পরে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়, খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবং মাটিরাঙ্গা গোমতী ফুটবল একাডেমির কোচ মোঃ সুলতানা ভুঁইয়া’কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button