sliderস্থানিয়

নেতা কর্মীদের সময় এসেছে আফরোজ খান রিতার ঋণ কিছুটা পরিষোধ করার

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি : আফরোজ খান রিতা প্রয়াত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মানিকগঞ্জ ৩ আসনে সাবেক এমপি ও মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা, আফরোজা খান রিতা, তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক ।

আফরোজা খান রিতা মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতা কর্মীদের মায়ের মতো আগলে রেখেছেন বিগত ১৭ বছর, নেতা কর্মীদের নামে বিগত ১৭ বছর যে সমস্ত মামলা হয়েছে সকল মামলা খরচ তিনি বহন করেছেন এবং যেসকল নেতা কর্মীদের অর্থিক সমস্যা ছিলো তাদের পরিবার কে আর্থিক সাহায্য ও খোঁজ খবর রাখতেন, নেতা কর্মীদের পাশে থেকে সাহস যোগাতেন,বলতেন আমি তোমাদের পাশে আছি তোমরা ভয় পেওনা ।

আফরোজা খান রিতা বিগত স্বৈরশাসকের আমলে নেতা কর্মীদের সামনে থেকে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেছেন যাতে করে নেতা কর্মীরা বুকে সাহস নিয়ে আন্দোলন সংগ্রাম করতে পারে ।

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানিকগঞ্জ ৩ আসনের প্রতিটি গ্রামে গিয়ে ভোট চাচ্ছেন আফরোজ খান রিতা ।

ইতিমধ্যে মানিকগঞ্জে অনেক গুলো উন্নয় কাজ করেছেন তার নিজ অর্থায়নে, এখনো ভোট চাওয়ায় জন্য গ্রামে গ্রামে গেলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কথা শুনেন এবং সমাধান করেন ও যেগুলো বড় ধরনের কাজ থাকে, তাদের আশ্বাস দিয়ে আসেন আমি যদি সংসদে যেতে পারি, অবশ্যই আপনাদের কথা সংসদে বলবো এবং আপনাদের কাজ করে দেবো, আফরোজ খান রিতা জনগণের সামনেই বলেন যে নেতা কর্মীদের সাথে জনগণের সম্পক যোগাযোগ নেই সেই নেতা কর্মী আমার দরকার নেই, তাই নেতা কর্মীদের উচিত জনগণের সাথে ভালো ব্যাবহার করে তাদের ভোটের ব্যাপারে আগ্রহী করা। যে নেত্রী কিনা নেতা কর্মীদের জন্য এতো কিছু করেছে তার কিছুটা ঋণ যদি এখন শোধ করা যায়, এখনি সময় কিছুটা ঋণ পরিষোধ করার ।

আফরোজ খান রিতার বিষয়ে জানতে চাইলে পতাকা ২৪ কে সাটুরিয়ার প্রবীন নেতা জাগদল থেকে যার পথ চলা, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার বলেন, আমার নামে বিগত স্বৈরশাসকের আমলে ১৭টি মামলা হয়েছে এবং আমি আবুল বাসার সরকার ১১ বার জেল খেটেছি, মাসের পরে মাস বাড়ি ঘর ছেলে মেয়ে রেখে পালিয়ে থেকেছি, সেই সময় আমার নেত্রী আফরোজ খান রিতা আমার মামলার সকল খরচ দিয়েছেন, আমার পরিবারের খোঁজ খবর রেখেছেন, আমরা সাটুরিয়া উপজেলা বিএনপি পরিবার তার কাছে চির ঋণী, আমরা সাটুরিয়া উপজেলা বাসি সামনের ১২ তারিখের নির্বাচনে রিতা আপা কে বিপুল ভোটে জয়ী করে আমাদের ঋণ কিছুটা পরিষোধ করাব ইনশাআল্লাহ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button