রাজনীতি

নির্বাচনে যাওয়ার ঘোষণা বাম জোটের

আন্দোলনের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাম জোটের মুখপাত্র মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া মানে ভোট সুষ্ঠু হবে বলে মেনে নেওয়া নয়। নির্বাচনে যাচ্ছি সংগ্রামের পদ্ধতিগত অংশ হিসেবে।
সেলিম বলেন, নির্বাচনী সময়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বাম জোট। পরিস্থিতি দাবি করলে নির্বাচন বর্জনও করতে পারেন তারা।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য বাম জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের উত্থাপিত দাবির বিষয়ে কোনো সমাধান না করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এটা একতরফা নির্বাচনের জন্যে সরকারের ফাঁদ বলে মনে হচ্ছে। আর গণতান্ত্রিক বাম জোট সেই ফাঁদে পা না দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম। আরও উপস্থিত ছিলেন বাম জোটের নেতা সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ. আবদুস সাত্তার, হামিদুল হকসহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button