sliderস্থানিয়

দৌলতপুরে ধানের শীষের উঠান বৈঠক

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) তিনটি উপজেলা নিয়ে গঠিত।

নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের দ্বারপ্রান্তে গিয়ে নতাকর্মীরা প্রতিনিয়তই নির্বাচনী প্রচার প্রচারণা সহ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৮ টায় উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জিয়নপুর পুরান পাড়ায় ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক বিশ্বাস এর সভাপতিত্বে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক এ্যাড.শহীদুল্লাহ সুজন এর সঞ্চালনা উক্ত উঠান বৈঠক পরিচালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত পদপ্রার্থী এস এ জিন্নাহ কবীরের জামাতা ব্যারিষ্টার জাওয়াদুল করীম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন,উপজেলা বিএনপি নেতা হিমু খান, উপজেলা যুব ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মতিউর রহমান,জিয়নপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাশেদ শিকদার,বাঘুটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তৌহিদুল ইসলাম (লিটন),জিয়নপুর ইউনিয়ন যুবদল নেতা আজম মোল্লা।

এছাড়াও জিয়নপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সুলতান,সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদল মোঃ শহীদ রহমান শরীফ মোল্লা প্রমূখ।

এ সময় ব্যারিষ্টার জাওয়াদুল করীম নয়ন জানান,দেশের চলমান সংকট নিরসন, জনমনে শান্তি ফিরিয়ে আনতে ধানের শীষের কোন বিকল্প নেই।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)। দেশের যত উন্নয়ন হয়েছে তা বিএনপি সরকারের আমলেই হয়েছে ।

তিনি আরো বলেন,কোন অপশক্তি বিএনপি জনপ্রিয়তাকে রুখতে পারবে না,আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button