slider

জয়পুরহাটের ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু, মা ও মামা আহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল সড়কের বাইপাস মোড়ে মেসি ট্রাক্টরের ধাক্কায় রুমা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন রুমার মা কুলসুম ও মামা মীর শহিদ।

নিহত রুমা পুরানাপৈল এলাকার মাষ্টার পাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, রুমা ও তার মা তার মামার অটোরিক্সায় করে সদর উপজেলার হিচমী এলাকার নানার বাড়ি থেকে তাদের নিজ বাড়ী পুরানোপৌল ফেরার পথে পুরানাপৈল পাইকরতলী তিনমাথা রোডে আসলে বিপরীত দিক থেকে আসা মেসি ট্রাক্টর তাদের গাড়িটিকে ধাক্কা দিয়ে চাপা দেয় সেখানে ঘটনাস্থলেই শিশু রুমার মৃত্যু হয়।

এসময় গুরুতর আহত হন রুমার মা ও অটো চালক মামা। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে, রুমার মায়ের অবস্থা গুরুতর হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ রেফার্ড করে চিকিৎসক।

এদিকে মেসি টাক্টরটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পলাতক আছে।

সদর উপজেলার পুরানোপৌল ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য তারাকুল ইসলাম বলেন, এসব মেসি টাক্টরের চালকরা অদক্ষ ও তাদের কোন প্রশিক্ষন নেই। যেখানে শিশুটির মৃত্যু হয়েছে সেটা জয়পুরহাট ও বগুড়ার গুরুত্বপূর্ণ বাইপাস সেখানে স্পীড ব্রেকার নেই। স্পীড ব্রেকার থাকলে আজ দুর্ঘটনা হতনা। বিষয়গুলোর ব্যাপারে প্রশাসনের ব্যাবস্থা নেওয়া উচিৎ।

এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরোয়ার আলম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button