slider

ঘিওরে আবু ত্ব-হা’র ওয়াজ শুনতে হাজারো মানুষের ঢল

আব্দুর রাজ্জাক,ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাত এগারটায় উপজেলার নালী ইউনিয়নের উভাজানী মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে উভাজানী মধ্যপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। এই মাহফিলে হাজার হাজার লোক সমবেত হয়। মাহফিলে আরো বক্তব্য রাখেন, আল্লামা হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল খালেক।
মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, মাদরাসার প্রতিষ্ঠাতা মো; সেলিম উল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button