আন্তর্জাতিক সংবাদশিরোনাম
করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৬৫ হাজার ৩২৮

ওযার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৬৫ হাজার ৩২৮ জনে।
ওযার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে তিন কোটি ১২ লাখ ৫৯ হাজার৭৮০ জনে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭০ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন দুই লাখ ৪ হাজার ১১৮ জন।
এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৭ হাজার ৯০৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৮৯৫ জনের।




