দূর্ঘটনাশিরোনাম

আজ তা‌রেক মাসুদ ও মিশুক মুনীরের সপ্তম মৃত্যুবা‌র্ষিকী

মানিকগঞ্জ : সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর স্মরণে মানিকগঞ্জে নানা কর্মসূ‌চি হা‌তে নি‌য়ে‌ছে বিভিন্ন সংগঠন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার, তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করবে।
সংগঠনগুলোর নেতারা প্রথমেই তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
এরপর মহাসড়কের পাশে নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী চুয়াডাঙ্গাগামী বিলাশ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়।
এতে ঘটনাস্থলেই তারেক মাসুদ, মিশুক মুনীর, মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন।
এ দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button