slider

৩০ টাকা কেজি চাউল বিক্রি উদ্বোধন করলেন খাদ্য সচিব

সিরাজুল ইসলাম, সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে (ওএমএস) চাউল বিক্রি কর্মসূচির উদ্বোধন করলেন-খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো.ইসমাইল হোসেন,এনডিসি।
বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর)সকাল ৯ টায় উপজেলার গোবিন্ধল নতুন বাজার এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহি অফিসার দিপন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন তিনি । এ সময় খাদ্য সচিব বলেন-চাউল বিক্রিতে অনিয়ম সহ্য করা হবে না। তাই সঠিকভাবে বিক্রির জন্য ডিলারকে নির্দেশ দেন তিনি। এতে আরো বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, ওসি সফিকুল ইসলাম মোল্যা, পৌর মেয়র আবু নাঈম মো.বাশার, ডিলার মো.আহসান হাবিব প্রমুখ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খাদ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব প্রীতি মায়া চাকমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মো.মাঈদুল ইসলাম, সিংগাইর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলমগীর কবির, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সাবুল চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় ডিলার পয়েন্ট থেকে যে কেউ ৩০ টাকা কেজি দরে ১৫ দিন অন্তর ৫ কেজি করে চাউল কিনতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button