sliderস্থানিয়

মনিরামপুর শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

যশোর প্রতিনিধি: যশোর জেলার মনিরামপুর উপজেলার মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক একরামুল হাসানের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক একরামুল হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ।

সোমবার বেলা ১২টার দিকে শিক্ষক একরামুল হাসানকে মণিরামপুর থানায় নিয়ে আসা হয় বলে জানা গেছে।
অভিযোগের বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে শিক্ষককে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ঘটনার সত্যতা ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button