sliderস্থানিয়

জনগণের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থীরা

মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মুখোমুখি হয়েছেন ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন প্রতিদ্বন্দি প্রার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জোবায়ের হাবিব।

ঝালকাঠি-২ আসনে প্রতিদ্বন্দি ৮ জন সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজী, জামায়াত ইসলামি বাংলাদেশের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী শেখ নেয়ামুল করিম, ন্যাশনাল পিপলস পার্টির আম মার্কার প্রার্থী ফোরকান হোসেন এবং গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার মোঃ মাহমুদুল ইসলাম সাগর ৪জন প্রার্থী এতে অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র মাসুদ পারভেজ, গণ অধিকার পরিষদ (জিওপি)’র মাহমুদুল ইসলাম সাগর, স্বতন্ত্র প্রার্থী নুরুদ্দীন সরদার এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী অনুউপস্থিত ছিলেন।

সুজনের নলছিটি উপজেলা শাখার সভাপতি মো: খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুজন এর বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ ও বরিশাল জেলা সম্পাদক রণজিৎ দত্ত।

অনুষ্ঠানে নলছিটির সাধারণ জনগনসহ বিভিন্ন পেশার মানুষ এবং বিপুল সংখ্যক তরুণ ভোটার উপস্থিত থেকে প্রার্থীদের উন্নয়ন ভাবনা নিয়ে প্রশ্ন করেন। উপস্থিত প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের প্রশ্নের জবাব দেন এবং নিজেদের ভাবনা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button